দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জের এক যুবককে সেনাবাহিনীর কাছে বিক্রি করার অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে দুই শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় তারা রাশিয়ায় আটকেপড়া প্রবাসী যুবক মাইন উদ্দীনকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মো. সোহেল খান, নবির হোসেন সেলিম, হাছান আল-মামুন, মো. মোরশেদ আলম, বিল্লাল হোসেন, রাকিব হোসেন, সেলিম আল-দিন মাস্টার, জহিরুল ইসলাম, মাওলানা জোবায়ের, ইব্রাহীম খলিল, আব্দুল খালেক, দিদারুল ইসলাম, ইসমাইল মাস্টারসহ আরও অনেকেই।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ফরিদগঞ্জের কাউনিয়া গ্রামের যুবক মাইন উদ্দীনকে রাশিয়ায় নেয়া হয়। পরে সেখানে টাকার বিনিময়ে তাকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয় একটি দালাল চক্র।
কেএম